#৯ বোলান বন্দনা।

নদীয়া জেলার কৃষ্ণপুর গ্রামের বুদ্ধীশ্বর ঘোষের সৌজন্যে ৭৫ বছরের পুরনো বোলান গানের খাতা থেকে প্রাপ্ত  একটি গানের কিছু অংশঃ-

বন্দনা

এসো গো মা সরস্বতী কি বলিতে জানি
প্রথমে বন্দিবো আমি মায়ের চরণ দুখানি।
এসো গো মা সরস্বতী স্কন্ধে দে মা পা
গলায় দে মা সুরের ধ্বনি কণ্ঠে সুরসাধা।
এসো গো মা সরস্বতী বসো গো মা রথে
বুলান বোলিতে হবে বালকের সাথে।
যে বুলান বোলিবা মা গো তাই বোলিবো আমি
দশের মাঝে ভাঙলে বুলান লজ্জা পাবে তুমি।
বন্দনা করিতে হবে আমার হবে অনেকক্ষণ
একেবারে বন্দে গাবো যত দেবতাগণ।
এ বন্দনা করিতে আমার যে দেবতা এড়ায়
লক্ষ লক্ষ প্রণাম হই সেই দেবতা পায়।
শুনো শুনো সভাজন করি নিবেদন
প্রথমে বন্দিবো হরগৌরীর চরণ।
নবদ্বীপে বন্দে গাবো নদের বুড়োশিব
চারদিকে বেড়া গঙ্গা মধ্যে নবদ্বীপ।
নবদ্বীপে বন্দে গাবো বেড়া নবদ্বীপ
খড়ে গঙ্গা যুক্তি করে ভাঙ্গলো নবদ্বীপ।
গিরিমাখা বস্ত্রখানি খড়ি উড়ে যায়
এখান থেকে প্রণাম হই সেই দেবতার পায়।
নবদ্বীপে বন্দে গাবো চৈতন্য গোঁসাই
হরি বলে বাহু তুলে নাচে দুটি ভাই।
উত্তরে বাহিনী গঙ্গা দক্ষিণেতে রসি
যাহা গঙ্গা গয়া কাশী গোলোক বারাণসী।
দরশনে মুক্তি মায়ের পরশিলে হয়
বিমানেতে স্বর্গে যেতে যম দাঁড়ায়ে রয়।
ভূমণ্ডলে এসে মা গো অধমে করলে পার
সাগর রাজার বংশ ধনি করিলে উদ্ধার।
সংসারেতে এসে মা গো ভিন্ন করে নিলে
হাজার বছর শিবনাথের জটার ভিতর ছিল।
জ্ঞান থাকিতে বাড়ির কর্তা মনে হয় পর
আগে বলি মৃত্যু সরা বাড়ির বাহির কর।
গঙ্গার কিনারে লয়ে পুড়ায়ে কর ছাই
কোথায় রইলো পিতামাতা কোথায় রইলো ভাই।
ভাই বলো বন্ধু বলো কেহো কারো নয়
অসময়ে আছেন সেই কৃষ্ণ দয়াময়।
কালীঘাটে বন্দে গাবো কালীর চরণ
যাহার পূজা নিশিযোগে করিত রাবণ।
উড়িষ্যাতে বন্দে গাবো ঠাকুর জগন্নাথ
কে কোথায় দেখে তোমায় ওগো দীননাথ।
শ্রীক্ষেত্রে যেতে ভাই পথে বড় দুখ
তাহার জনম আর হবেনা – না দেখলে চাঁদমুখ।
বাগনাপাড়ায় বন্দে গাবো ঠাকুর গোপেশ্বর
তাহার মহিমা দেখ জগৎ ভিতর।
বৃন্দাবনে বন্দে গাবো মদন গোপাল
রাখাল বেশে চরিয়ে ছিলো নবলক্ষ পাল।
গুপ্তিপাড়ায় বন্দে গাবো গুপ্ত বারাণসী
বৃন্দাবনচন্দ্রের হাতে আছে সোনার বাঁশি।

**বন্দনার শেষাংশ খাতায় নেই বা বিনষ্ট।



Roll- RBU/MCVS      No- 165024

Comments

Popular posts from this blog

#1 লোকসঙ্গীত কী?

#১০ উপসংহার।

#৭ বোলান কেন লোকনাট্য?