#৭ বোলান কেন লোকনাট্য?
বোলানে আছে নাটকের আভাস। নাটকে ভিন্ন চরিত্রের জন্য ভিন্ন
কুশীলব থাকে। কথা বার্তা, শরীর সঞ্চালনা, অঙ্গভঙ্গি অর্থাৎ action and gesture এর মাধ্যমে শিল্পীরা
দৃশ্য ফুটিয়ে তোলেন। বোলানে এইসব থাকে না। যেমন, কোন পালায় মূল গায়েন গাইলেনঃ ‘তখন
রাম বলে, ভাইরে লক্ষ্মণ- চলেছে কুথাই?’ সঙ্গে সঙ্গে সহগায়কেরা অই পদটিরই
পুনরাবৃত্তি করেন। মূল গায়কের কোন লাইন গাওয়ার পরই সহগাইয়েরা সেই লাইনটি আবার গান।
পালার সূচনায় আছে- “বন্দ মাতা দুঃখেরি কন্যা/ আদ্যাশক্তি ভগবতী বেদে আছে জানা/ ভগবতী
বলে – দুঃখের কথায় কাজ না ‘বন্দি ভগবতী’- বোলান শুরু করি তাই”। বোলান লোকনাট্যে
এককের কথা থাকে না। সকলে মিলে গান গায়। সনাতনী বোলানের রীতি বৈশিষ্ট্য এখানেই। গানের
সাথে থাকে নৃত্য। কিন্তু এই নৃত্য পালার চরিত্র বা বিষয় অনুযায়ী হয় না। সুধীর
চক্রবর্তী বলেছেন, “একে লোকনাট্য বলার প্রধান কারন এর এর বিষয় লৌকিক জীবনবৃত্ত
আশ্রয়ী। এর রূপকার ও শ্রোতা গ্রামীণ লোক জীবনের শরিক। এ গানের রুপায়ন হয় নাগরিক
সংস্কৃতির বাইরে অর্থাৎ গ্রামীণ বাতাবরণে। এর রচনাশৈলী ও গঠনে প্রচলিত নাট্যরীতিকে
বর্জন করা হয়। Refrain লৌকিক গানের স্বভাব ও লোকনৃত্যের অকৃত্রিম
দেশজ বলিষ্ঠতা। লোকনাট্যের স্বভাবধর্ম অনুসারে মুখে মুখে এগান ছড়িয়ে পড়ে গ্রামে
গ্রামে” (লোকশ্রুতি, ষষ্ঠ সংখ্যা, চৈত্র ১৩৯৬)।
বোলানের আরও ভিডিও
বোলানের আরও ভিডিও
** ভিডিও সৌজন্যে বাংলা চলচিত্র "বাকিটা ব্যক্তিগত"।
Roll- RBU/MCVS No- 165024
Comments
Post a Comment