#১০ উপসংহার।

বোলান লোকনাট্যে অংশগ্রহণকারীরা সকলেই গ্রামীণ লোকশিল্পী। তারা কেউই পেশাদার নন। এটি সম্পূর্ণভাবে অবাণিজ্যিক একটি লোক অনুষ্ঠান। এটি গ্রাম্য জনগণকে শুধু বিনোদনই দেয় না, দেয় শিক্ষা, সঞ্চার করে চেতনা।

কিন্তু কালের বিচারে আজ বোলানের ভবিষ্যৎ এক প্রশ্নের মুখে। তারাশঙ্করের ‘গণদেবতা’ বা বাংলা চলচ্চিত্র “বাকিটা ব্যাক্তিগত” তে বোলানের প্রসঙ্গ আছে। কিন্তু তা বাদ দিয়ে বোলান এর অনুসঙ্গ আর কোথায়? আর পাঁচটি লোকশিল্পের মত বোলানও মানুষের মন থেকে মুছতে বসেছে। সভ্যতা আজ শহর কেন্দ্রিক। বিশ্বায়নের এই যুগে শহরকেন্দ্রিক সংস্কৃতিগুলিই বৃহত্তর ক্ষেত্রে প্রকাশ পাচ্ছে। অবলুপ্ত হয়ে যাচ্ছে আঞ্চলিক গ্রাম্য লোকসংস্কৃতি। সরকারের তরফে কিছু কিছু লোকশিল্পকে বাঁচানর চেষ্টা করা হলেও বোলান এর ভাগ্যে সে সাহায্য জোটে নি। বাংলার কটা মানুষ আজ বোলান নামটির সাথে পরিচিত? বোলান সম্পর্কে খুব কম তথ্যই আজ সাধারণ জনগণের জানার সুযোগ রয়েছে। তাই আঞ্চলিক সংস্কৃতির গবেষক স্বপন ঠাকুর বলেছেন, “আগে যে ভাবে বোলান গান হত, এখন তাতে ভাটা পড়েছে। আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বাংলার এই রীতি। আধুনিকতা হয়ত অদূর ভবিষ্যতে মুছে দেবে বোলানকে”।

মানবমৈত্রী ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বোলান গানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সমগ্র গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ বোলানকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।

বোলান সম্পর্কিত কিছু ছবি-

ছবি ১


ছবি ২


ছবি ৩


ছবি ৪


ছবি ৫



তথ্যসুত্রঃ
· বোলান (মোহিত রায়)।
· এইসময়।
· আনন্দবাজার পত্রিকা।
· বাংলাপিডিয়া।

· কথাবার্তা।


Roll- RBU/MCVS      No-165024

Comments

Popular posts from this blog

#1 লোকসঙ্গীত কী?

#৭ বোলান কেন লোকনাট্য?