#৮ বোলানের প্রকারভেদ ও স্বাধীনতা সংগ্রাম।
বোলানের প্রকারভেদঃ
সাধারণত বাংলায় তিন রকমের বোলানের উল্লেখ
পাওয়া যায়। এর মধ্যে একটি হল শ্মশান বোলান। শিব শ্মশানবাসী। এই বোলানের মাধ্যমে
তার শ্মশান জীবনকে তুলে ধরা হয়। রাক্ষস বা কঙ্কালের বেশে এই নাচ করা হয়। কেউ শিব
সাজতেন। তলোয়ার, মরার খুলি নিয়ে উদ্দাম নৃত্য পরিবেশন করা হয়। তবে অনেক রীতি মেনে
বোলান পালন করতে হয়। তাই বর্তমানে শ্মশান বোলানের দলের সংখ্যা কমেছে।
আরেক ধরনের বোলান হল ছল বোলান। এই বোলান অত্যন্ত প্রাচীন। সাধারণত
শিশুরা এই বোলানে অংশগ্রহণ করত। তবে বর্তমানে এই ছল বোলান বিশেষ ভাবে আর দেখা যায়
না।
যাত্রা বোলান বা ডাক বোলান বর্তমানে বহুল প্রচলিত। ছোট ছোট
পালা গান লিখে যাত্রার আকারে এই বোলান গান গাওয়া হয়। গানের মধ্যে দিয়ে অভিনয় করে
দেখানো হয় শিবের নানা আখ্যান। সাধারণত কোন বাংলা বা হিন্দি গানের সুর নকল করে এই
গান গাওয়া হয়।
তবে এই বোলান গান ক্রমেই হারিয়ে যাচ্ছে। আঞ্চলিক সংস্কৃতির
গবেষক স্বপন ঠাকুর বলেছেন, “আগে যে ভাবে বোলান গান হত, এখন তাতে ভাটা পড়েছে। আস্তে
আস্তে হারিয়ে যাচ্ছে বাংলার এই রীতি। আধুনিকতা হয়ত অদূর ভবিষ্যতে মুছে দেবে
বোলানকে”।
স্বাধীনতা সংগ্রামে বোলানঃ
দেশের
স্বাধীনতা সংগ্রামে বোলান লোকনাট্যের গুরত্বপূর্ণ ভূমিকা ছিল। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বলেছেন, “বীরভূমের লাভপুর অঞ্চলে কয়েকজন শক্তিশালী পল্লীকবি বোলান গান... রচনা
করেন। স্বদেশী আন্দোলনের সময় তারা ইংরেজ বিরোধী গানও বেঁধেছিলেন”।
পরবর্তীকালের অবহেলায় নদিয়া – মুর্শিদাবাদ – বর্ধমান –
বীরভূম জেলায় এই সব উদ্দীপক দেশাত্মবোধক বোলান পালাগানের লিখিত রূপ সংগৃহীত হয় নি।
কৃষক বিদ্রোহের সময় বোলানের ভূমিকা ছিল। অথচ কৃষকদের সংগ্রামী জীবনকথার বোলান গান
আজ আর কোথাও পাওয়া যায় না।
Roll- RBU/MCVS No- 165024
Comments
Post a Comment